প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
*অসুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে*

*অসুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে*
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে ইয়াসির আব্বাস।
শুক্রবার (১৩ মার্চ) বাবার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে ইয়াসির আব্বাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ালেও বাস্তবে তেমন গুরুতর কিছু ঘটেনি। বয়স এবং কাজের চাপের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন।
ইয়াসির আব্বাস বলেন, রোজা রাখার পর মাগরিবের নামাজ পড়তে গিয়ে হঠাৎ করেই মির্জা আব্বাস তীব্র মাথাব্যথা অনুভব করেন। নামাজের দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় অসুস্থতা বাড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, প্রথমে হাসপাতালে যেতে অনীহা থাকলেও মাথাব্যথা বেশি হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
ইয়াসির আব্বাস বলেন, তার বাবা নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবার কাছে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv